১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাগমারায় যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আগামী ২৫ সেপ্টম্বর উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় আওয়ামী যুব মহিলা লীগকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যুব মহিলা লীগ এ্রই মধ্যে সাংগঠনিক ভাবে দক্ষতার পরিচয় দিয়েছে। প্রতিটি নির্বাচনে যুব মহিলা লীগ সঠিক ভাবে কাজ করে চলেছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন সহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার যুব মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন