মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিয়ামতপুরে গৃহহীনদের নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Paris
Update : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : মুজিব বর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিয়ামতপুর উপজেলায় ‘ক’ তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন ৭১ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ চলছে। কাজের অগ্রগতি ও এর গুনগতমান দেখার জন্য বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের চৌরাকসবা গ্রামে নির্মাণাধীন ৬ টি ঘরের কাজ পরিদর্শন করেন।

এসময় তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময়ও করেন। মতবিনিময় কালে তিনি আরও বলেন, বাড়ির কাজ শেষ হতেই বিদ্যুৎ, সুপ্রিয় পানির ব্যবস্থা ও জমি উপকারভোগীদের নামে নাম জারি করে দেওয়া হবে। মতবিনিময়কালে কাজের মান নিয়ে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করে বলেন, নওগাঁ জেলায় ১০৫৬ টি গৃহ নির্মানের কাজ চলছে। যা আগামী ১০ জানুয়ারীর মধ্যে শেষ হবে। এরপর পরবর্তী তালিকাভুক্ত গৃহহীনদের জন্য বরাদ্দ দেয়া হবে।

তিনি জানান, মুজিব বর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গৃহ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, উপজলো পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউএনও জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফা সরকার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডেরে ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আরোও অন্যান্য খবর
Paris