৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় রাস্তা নির্মাণে মানহীন সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় রাস্তা নির্মাণে মানহীন সামগ্রী ব্যবহারের অভিযোগ
বিজ্ঞাপন

নুর কুতুবুল আলম, সাবাইহাট : নওগাঁর মান্দায় পাকা রাস্তা নির্মাণে মানহীন নির্মাণ সামগ্রী (ইট) ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর দিঘি পাড়া হতে শামসুল ডাক্তারের বাগান পর্যন্ত নওগাঁর অর্ন্তগত। তারপর বেলঘরিয়াহাট পর্যন্ত রাজশাহীর বাগমারার অন্তর্গত। রাস্তাটি সীমান্তবর্তী হওয়ায় উভয় উপজেলা প্রশাসনের নজরে আসে না। এই রাস্তাটির (কিছু অংশ) ওয়ার্ক ওর্ডার হয় চার দলীয় জোট সরকারের আমলে। সেনা শাসনের সময় (মঈন উদ্দীন-ফখরুদ্দীন এর আমলে) রাস্তাাটি নির্মাণ করা হয়। তারপর নেই কোন সংস্কার। দীর্ঘ দিন পর রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার আলো সঞ্চার করে। কিন্তু প্রথম থেকেই ঠিকাদারের লোকজন নানা অনিয়মের আশ্রয় নেয়। স্থানীয়দের অভিযোগ রাস্তাার ঢাল কেটে দুই ধারে মাটি ভরাট দেয়া হয়েছে।

নারায়ণপুর দিঘিপাড়া ভায়া-শিলগ্রাম মাত্র তিন কিলোমিটার রাস্তা। সংস্কার করা হচ্ছে কেবল মাত্র এক হাজর দুইশত মিটার। এলাকাবাসীর দাবী শিলগ্রামা পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। রাস্তাটির বেইজ ঢালাইয়ের জন্য স্তূপাকারে মানহীন (তিন নং ইট) ইটের খোয়া মজুদ করা হয়েছে। মানহীন নির্মাণ সামগ্রী মজুদ করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শিলগ্রামের প্রতিবাদী যুবক ইনসান আলী, বেলঘরিয়াহাট গ্রামের পথচারী আব্দুল কাদের মন্ডল, চার্জার ভ্যানচালক আব্দুল আজিজ শাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকমতো তদারকি থাকলে ঠিকাদার এ ধরণের তিন নম্বর ইটের খোয়া ফেলতে শাহস দেখাতো না।

মান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মুরশেদুল হাসানের নিকট হোয়াটএ্যাপস এবং মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, কোনো ভাবেই সরকারি কাজে তিন নম্বর ইট ব্যবহার করা যাবে না। শুক্রবার ছুটির দিন, আগামীকাল তদারকি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন