জাসাসের কমিটি বিলুপ্ত করলো বিএনপি
এফএনএস : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র মেয়াদোত্তীর্ণ জাতীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশক্রমে এ কমিটি বাতিল করা হয় বলে জানান দলের দফতরের ভারপ্রাপ্ত দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের ৩০ সদস্যবিশিষ্ট (আংশিক) জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। পরে মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে ২০১৯ সালের নভেম্বরে ১৮৪ জনের পূর্ণাঙ্গ কমিটি হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
