স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু অনিল কুমার সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল চার টায় এ উপলক্ষে মোহনপুর ডাকবাংলো চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যে পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ মোহনপুর উপজেলা শাখা কমিটি। উভয় সংগঠনের সভাপতি সম্পাদকরা জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার সরকার তপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আর কে রতনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু অনিল কুমার সরকার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমবর সরকার, মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যে পরিষদ সভাপতি সুরঞ্জিত সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পূজা পরিষদের সদস্য কমল সরকার, মোহনপুর সদর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি তপন সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্যালম প্রামানিক, উপজেলা হিন্দু বিবাহ রেজিষ্টার কমল কুমার পাল। উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা মন্দিরের সভাপতি দিলিপ সরকার, সম্পাদক উজ্জল চন্দ্র শীল, হাটরা মন্দিরের সভাপতি প্রতাপ সরকারসহ উপজেলা বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।পরে সংবর্ধনা অনুষ্ঠানে শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যে পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।