মোহনপুরে বন্ধ মাদ্রাসার ভবন বিক্রির অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলা মোহনপুর গ্রামের অবস্থিত একটি পাঠ্যদান বন্ধ হওয়া মহিলা দাখিল মাদ্রাসার ইট ও লোহার এ্যাংগেল দিয়ে তৈরী ৪টি ক্লাস কক্ষের সামগ্রী বিক্রি করে করার অভিযোগ উঠেছে একই গ্রামের ৩ জন ব্যক্তির বিরুদ্ধে। এবিষয়ে এলাকাবাসি বাদি হয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছে।
জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে ও স্থানীয়দের কথা বলে জানা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলা মোহনপুর গ্রামে ২০০৭ সালে একটি মহিলা দাখিল মাদ্রাসা স্থাপিত হয়। সে সময় ক্লাস কক্ষ নির্মাণের জন্য জেলা পরিষদ ও শিক্ষকদের অর্থে প্রতিষ্ঠানটির ৪টি কক্ষ নির্মিত হয় এবং ভালমত শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে থাকে। কিন্তু পরবর্তীতে শিক্ষকদের বেতন বিল না হওয়ার কারইে ধীরে ধীরে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এর মধ্যে গত কয়েকদিন পূর্বে মোহনপুর গ্রামের মৃত মেছের আলী ছেলে শহিদুল ইসলাম, মৃত বাবরের ছেলে ইউসুফ আলী এবং মৃত শাহাজানের ছেলে ইউনুচ আলী মূল্যেবান মাদ্রাসার ৪টি কক্ষ সামগ্রী স্থানীয় ঠিকাদার পাপুল মেম্বারের নিকট কোন অনুমতি ছাড়াই বিক্রি করে দেয়। বিষয়টি কেন্দ্র এলাকাবাসি মধ্যে ভিষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি অতিসত্তর সঠিক তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছে এলাকাবাসি।
এ বিষয়ে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহিদ বিন কাশেম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অভিযোগ করলে আমি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিব। অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মেরাজুল ইসলাম মতিনের সাথে কথা বললে তিনি বলেন, আমি অভিযোগ পাওয়ার পর যারা বিক্রি করেছে তাদের ডেকে কি মর্মে বিক্রি করেছে জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। আমি তাদের একটা সময় দিয়েছি এর মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
