শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি বিএনপি : কাদের

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিই আবোল-তাবোল বকছে। সরকার নাকি দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল-তাবোল বকছেÑবিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে গতকাল শনিবার তার সরকারি বাসভবনে বিফ্রিংকালে তিনি এ কথা বলেন। নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার সাগরে গভীরভাবে নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতানির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।

বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই, তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল-তাবোল বলে যাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের তার উদ্দেশে বলেন, তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন ও স্বভাবসুলভ আবোল-তাবোল বলেন। সরকার নাকি দুর্নীতির কারণে অধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থÑবিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য-প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে। টিকা নিয়েও বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির অনেকেই শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজও নিয়েছেন। দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ করে কাদের বলেন, আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না।

বিএনপির কাউন্সিল ও সম্মেলন নিয়ে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোন পর্যায়ের কাউন্সিল বা সম্মেলন সময়মতো হয়েছে? তাদের জাতীয় সম্মেলনও সময়মতো হয়নি, যা অনেক আগেই পেরিয়ে গেছে। এ সময় বিএনপিকে আগে নিজ দলের কথা ভাবার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আরোও অন্যান্য খবর
Paris