প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আকতার হোসেন ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন।
জেলা বিএনপি
প্রেস বিজ্ঞপ্তি: গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর ষষ্টিতলায় সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিমেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।
জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সামাদ, আলী হোসেন, আব্দুর রাজ্জাক, আবু হেনা কামরুজ্জামান, তোফায়েল হোসেন রাজু, রায়হানুল ইসলাম রায়হান, তানজিম তান টুটুল, জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর আব্দুল মালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত এবং জিয়া পরিষদ রাকাব কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল ওহাব।
বক্তব্য শেষে বেগম জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।