১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুবলীগের ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
যুবলীগের ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা
বিজ্ঞাপন

এফএনএস : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১ সেপ্টেম্বর যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে যুবলীগ ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন