মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

Paris
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বজলুর রহমান (৬৮) নামের এক ডাকপিয়নের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিউনের বীরগ্রামে এ ঘটনা ঘটে। তিনি আলমপুর পোষ্ট অফিসে বেসরকারিভাবে দীর্ঘ বছর সময় দায়িত্ব পালন করে আসছিলেন।

আলমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাফিজুর রহমান জানান, বীরগ্রাম রাস্তার পাশে ফসলি জমিতে পুকুর খননের কাজ চলছিল। ওই খননকৃত পুকুরের মাটি ট্রাক্টর দিয়ে অন্যত্র নেয়ার পথে বজলুর রহমান সাইকেলের সাথে সংঘর্ষ সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার পথে সে মারা যান। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।


আরোও অন্যান্য খবর
Paris