শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Paris
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : টানা তিন দফা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলÑবিএনপি। সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলা ও গ্রেপ্তার নেতাকর্মীদের নাজেহাল অবস্থা- সবমিলে দলটি বর্তমানে চরম দুঃসময় পার করছে। একই সঙ্গে এই দুঃসময়ে পাশে নেই দলটির দুই কাণ্ডারি- অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়া ও বিদেশে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় বর্তমান সংকট কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে ঘুরে দাঁড়ানোই বিএনপির এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতেই আজ বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।

রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির নেতাকর্মীরা মনে করেন, নেতাকর্মীদের মাঝে আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে সঠিক ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সুবিধাবাদীদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগীদের সামনে এনে দ্রুত দল পুনর্গঠনে হাত দেয়ার পরামর্শ দেন তারা। তাদের মতে, প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিপর্যয়ে পড়ে দলটি। কিন্তু বারবারই তারা ঘুরে দাঁড়িয়েছেন। এবারও দলটি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের। বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। গত ২৪ আগস্ট দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ চৌধুরী প্রিন্স কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছেÑ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়া উর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris