১০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরের সাংবাদিক মোজাম্মেলের পিতার ইত্তেকাল

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ৯:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরের সাংবাদিক মোজাম্মেলের পিতার ইত্তেকাল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরের স্থানীয় পদ্মা প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হক এর পিতা কলিম উদ্দিন (৮০) ইত্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে উজেলার বৈদ্যনাথপুর তার নিজ বাসভবনে বাধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃতুকালে তার স্ত্রী ও ৪ ছেলে সহ ৪ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে লালপুর উপজেলার সাংবাদিকবৃন্দু গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন