১০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ৯:২২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : ২য় ধাপ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, সুপ্রীম কোর্টের বার কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি এ্যাড: মনির হোসেন, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পাল, আওয়ামীলীগের নেতা ইমতাজ আলী, ইলিয়াস আলী, ফিরোজ আল হক ভূঁইয়া, বিজয় কূমার সরকার, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, গোপালপুর পৌরসভা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন