৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর ৬৪৭ জন নারী পেলেন ব্যবসা সহায়তা অনুদান

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর ৬৪৭ জন নারী পেলেন ব্যবসা সহায়তা অনুদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচি বাস্তবায়নে মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠী নারীদের মাঝে ব্যবসা সহায়তা অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে ব্যবসা সহায়তা অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরপর উপকার ভোগী নারীদের নিজস্ব একাউন্টে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ব্যবসা সহায়তা অনুদান পৌছে দেওয়া হয়। বুধবার ৪২২জনকে এবং গতকাল মঙ্গলবার ২২৫জন নারীরকে অনুদান প্রদান করা হয়। এ নিয়ে মোট ৬৪৭জন নারীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬৪ লাখ ৭০ হাজার টাকা ব্যবসা সহায়তা অনুদান প্রদান করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা যাতে নিজে কিছু আয় করতে পারেন, সেজন্য এই অনুদান প্রদান করা হলো। অনুদানের এই অর্থ ব্যবসার কাজে লাগিয়ে তারা তাদের ভাগ্য উন্নয়ন করবেন, প্রত্যেকে স্বাবলম্বী হবেন-এই প্রত্যাশা করি। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে পাশে ছিলাম, আগামীতেও থাকবো।

রাসিক মেয়র আরো বলেন, নির্বাচনের আগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর জন্য ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চলও অনুমোদন দিয়েছেন। বিসিক শিল্পনগরী-২ এর ভূমি উন্নয়ন কাজ চলছে। চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী ৫/৭ বছরে এই তিন শিল্পাঞ্চলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সদস্য সচিব ও নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর রিজ্যুনাল ম্যানেজার মো. শহিদুল ইসলাম, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন