১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বহিস্কৃত কোন ব্যক্তিকে কখনো আ.লীগে নেয়া হবে না : শাহরিয়ার

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ৯:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বহিস্কৃত কোন ব্যক্তিকে কখনো আ.লীগে নেয়া হবে না : শাহরিয়ার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : যতো বড় মাপের নেতা বা কর্মী হোক না কেন, দল যাকে বহিস্কার করেছেন কখনো তাকে আর আ.লীগে নেয়া হবে না। সন্ত্রাসী, চাঁদাবাজসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল বহিস্কার করেন। আড়ানী হাট উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। গতকাল শনিবার বৃহত্তর রাজশাহী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার হাট উন্নয়ন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোন ব্যক্তির অপরাধ, কৃতকর্মের জন্য দল কোন দায় নিবেনা। দল থেকে বহিস্কৃত কোন নেতার দলে ফেরার কোনো সুযোগ নেই। দলের বহিস্কৃতরা দলীয় নেতার কাছে বারবার যাবে, অনুরোধ করবে, তাদের থেকে দুরে থাকারও আহবান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আড়ানী পৌর বাজার হাট উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ৯৯ হাজার ৫৬৬ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা আ.লীগের আশরাফুল ইসলাম বাবুল, সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মাসুদ রানা তিলু, ওয়াদেহ সাদিক কবির, শহীদুজ্জামান শাহীদ, আবদুল মতিন, আবদুল কুদ্দুস, মামুন হোসেন, ফাতেমা মাসুদ লতা, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, কামরুল হাসান জুয়েল, শাহিন আলম, ছাত্রলীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পি প্রমুখ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি পৃথকভাবে উপজেলার বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়, হরিনা উচ্চবিদ্যালয়ের দ্বিতলা, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়, ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়, বারখাদিয়া উচ্চবিদ্যালয়ের তৃতীয় তলা, পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়, তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন