৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গতকাল বুধবার সন্ধ্যায় অজ্ঞাত একব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গনেশপুর ইউনিয়নের বৌমারীডাঙ্গার নির্জন এলাকায় পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্টের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার আগ মুহুর্তে মাঠের লোকজন পচা গন্ধের সুত্র ধরে কালভার্টের ভেতরে লাশটি দেখতে পান।

পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গায়ে আকাশি রঙের টি-শার্ট ছিল। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হত্যার পর ওই নির্জন এলাকায় লাশটি ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন