লালপুরে ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে আইরিন খাতুন (২৩) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার জোতদৈবকী গ্রামের রুবেল আলীর স্ত্রী আইরিন খাতুন। ২২ দিন আগে আইরিন খাতুনের রুবেল আলীর সাথে বিয়ে হয় বলে জানা গেছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে আইরিন খাতুন সবার অজান্তে তার নিজ ঘরে তীঁরের সাথে উড়নায় পেঁচ দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেলে। তাঁরা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আইরিনের লাশ উদ্ধার করে। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
