তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়ন (ইউপি) যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইউপি যুবলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় সরনজাই হাই স্কুল মাঠ চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,পাঁচন্দর ইউিিপ চেয়ারম্যান আব্দুল মতিন, বধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ, সাইফুল আলম মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ,মোর্শেদুল মোমেনিন রিয়াদ, জাহাঙ্গীর আলম, মাহাবুর রহমান মাহাম প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের কৃষকের কথা ভেবে কৃষি যন্ত্রপাতি, সার ও বিভিন্ন কৃষি উপকরণে ভুর্তুকি, দরিদ্রদের আর্থিক সহায়তা যে ভয়স্ক-বিধবা, প্রতিবন্ধী-স্বামী পরিত্যক্তা ও মাতৃত্বকালীন ইত্যাদি ভাতা প্রদানের জন্য সামাজিক নিরাপত্তা বলয় বা বেস্টনীতে প্রায় ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সরকার। তিনি বলেন, শুধু তায় নয় এখন গৃহহীণদের গৃহ প্রদান করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষ গৃহহীণ থাকবে না আসন্ন পৌরসভা ও ইউনিয়ন ইউপি নির্বাচন সামনে রেখে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আগামিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড জোরদার এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকের পরিধি কিভাবে বৃদ্ধি ও নৌকার বিজয় নিশ্চিত করা যায় মুলত তার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
এদিকে আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচন সামনে রেখে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক অবস্থা এবং কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। তানোরের দুটি পৌরসভা ও সাতটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন। আওয়ামী লীগ দেশের সর্ববৃহত রাজনৈতিক দল এই দলে মনোনয়ন পাবার মতো অনেক যোগ্য নেতা রয়েছে তবে দল থেকে তো একজনকে মনোনয়ন দেয়া হবে। এসব বর্ধিত সভায় তাই মনোনয়ন নয় দলের সাংগঠনিক কর্মকান্ড কিভাবে আরো জোরদার ও দলের মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করা যায় সেই বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে ওয়াদা করেন। এছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ যদি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করার নামে দলে বিশৃঙ্খলা সৃস্টি করতে চাই তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে বলে উপস্থিত সকল নেতাকর্মী ঐক্যমত পোষণ করেন।