১০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে সভা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জে : আমের রাজধানীর আম নিরাপদভাবে উৎপাদনের লক্ষে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল বুধবার দুপুরে শহরের বেলেপুকুরস্থ নকিব হোসেন মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম। বেসরকারী সংস্থা প্রয়াস উন্নয়ন সোসাইটি’র সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায় সভায় অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানত্তত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত।

সভাপতিত্ব করেন প্রয়াস উন্নয়ন সোসাইটি’র নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খান শামিমসহ অন্যরা। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ জেলার বিভিন্ন স্থানের আম ব্যবসায়ী ও মিডিয়াকর্মীরা। সভায় নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা ও করনীয় বিষয় তুলে ধরা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন