২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৩ জন করোনা পজিটিভ, জেলায় সুস্থতার হার ৯৭ শতাংশ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৩ জন করোনা পজিটিভ, জেলায় সুস্থতার হার ৯৭ শতাংশ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) নতুন করে আরো ৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার পর্যন্ত এনিয়ে জেলায় করোনা পজিটিভ হয়েছে সর্বমোট ৮’শ ১৪ জন। মঙ্গলবার আসা ৬ জনের নমুনা ফলাফলে জেলার শিবগঞ্জ উপজেলার ৩ জন বাসিন্দা শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরৗ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় চিকিৎসাধীন রোগী এখন ৮ জন।

এদের ১ জন সদর উপজেলা, ৬ জন শিবগঞ্জ ও ১ জন গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। জেলার নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগীশূন্য জানিয়ে সিভিল সার্জন বলেন, জেলায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সূস্থ হয়েছেন ৭’শ ৯২ জন, যা প্রায় ৯৭.৩ শতাংশ। জেলায় এখন পর্যন্ত (বুধবার) মারা গেছেন ১৪ জন করোনা রোগী। এ পর্যন্ত জেলা থেকে ৬ হাজার ৯’শ ৪৪টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ১৮টি নমুনা সংগ্রহ হয়। এখনও ৯৪টি নমূনার ফল পাওয়া যায় নি বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন