মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় হাতেনাতে দুই ছাগল চোর আটক

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

সাবাইহাট থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দায় চোলাই মদসহ এক এবং হাতেনাতে দুই ছাগল চোরকে আটক করেছে স্থানীয়রা। গতকাল বুধবার বেলা সাড়ে এগারো ঘটিকার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর (রাজশাহী-নওগাঁ মহাসড়কের ধার) থেকে একটি ছাগল, মোটর সাইকেল আরোহী দুই যুবক চুরি করে পালাচ্ছিলেন । বাজাজ বক্সার নীল রং, যার নং (নবাবগঞ্জ-হ-১১-৩৭৫৭) । স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করে থানায় খবর দেয়।

প্রাথমিক ভাবে স্থানীয়দের কাছে তাঁরা চাঁপাইনবাগঞ্জ শিবগঞ্জ উপজেলার লাউঘাটা গ্রামের জাগো সরকারের ছেলে শিরি ভঞ্জন এবং কালু সরকারের ছেলে প্রশান্ত বলে পরিচয় দেয়। কেশবপুর গ্রামের ছাগলের মালিক আব্দুল মজিদ জানান, তাঁর ছাগলটির আনুমানিক মূল্য চার থেকে সাড়ে চার হাজার টাকা হতে পারে।

অপরদিকে একই ইউনিয়নের শিংগা গ্রামের সাগর নামক চোলাই মদ তৈরি কারক, মাদক বিক্রেতা যুবককে পাকড়াও করে ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়। মান্দা থানা পুলিশ চোলাই মদ তৈরীর সরঞ্জামসহ সাগর এবং দুই ভ্রাম্যমাণ ছাগল চোরকে থানা হেফাজতে নেয়। ধৃত তিন ব্যক্তিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ ভবনে ভিড় জমান।


আরোও অন্যান্য খবর
Paris