শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মান্দায় যুবদলের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মান্দা প্রতিনিধি : জেলা যুবদলের গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নওগাঁর মান্দা উপজেলা যুবদলের একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক ওয়াইদুল হক, জেলা যুবদলের সহঅ্যাপায়ন বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য আনারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ মার্চ নওগাঁ জেলা বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মিদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন জেলা যুবদলের সভাপতি বায়েজীদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেনসহ চারজন। আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris