শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

জাপা’র বিলবোর্ড-ফেস্টুনে ছেয়ে গেছে ধামইরহাট

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতীয় পার্টির বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে এসব বিলবোর্ড সাটানো হয়েছে। ধামইরহাট উপজেলাসহ আশপাশের উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল স্থানে শোভা পাচ্ছে এসব বিলবোর্ড। নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো.তোফাজ্জল হোসেনকে নিয়ে এ বিলবোর্ড আবর্তিত হচ্ছে। জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো.তোফাজ্জল হোসেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ব্যাপক আগাম প্রচারনা শুরু করেছেন।

ধামইরহাট, পত্নীতলা, বদলগাছী ও মহাদেবপুর উপজেলার গুরুত্ব মোড় ও জনবহুল এলাকাগুলো শোভা পাচ্ছে এসব বিলবোর্ড। বিলবোর্ডে শোভা পাচ্ছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এবং জেলা জাপার সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেনের ছবি। কে কোন দলের প্রার্থী হচ্ছেন এ নিয়ে কৌতুহলি মানুষের মাঝে গুনজন শুরু হয়েছে। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রসমাজের অন্যতম নেতা মো.মুক্তারুল আলম বলেন,নতুন করে কমিটি গঠন করায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যভাব ফিরে এসেছে। নতুন প্রজন্ম পল্লী বন্ধুর রেখে যাওয়া দল জাতীয় পার্টির প্রতি ঝুঁকে পড়ছে। আগামীতে আমরা ভালো ফলাফল করবো।

এ ব্যাপারে নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো.তোফাজ্জল হোসেন বলেন,পার্টির চেয়ারম্যানের সম্মতি নিয়ে প্রচারণা শুরু করেছি। বর্তমানে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) এবং নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে পুরোদমে মাঠে কাজ শুরু করেছি। পার্টির চেয়ারম্যান বললে দুটি আসনে নির্বাচন করবো না হলে একটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে কাজ করছি। ইতোমধ্যে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে কমিটি ভেঙ্গে দিয়ে নবীণ ও প্রবীণের সমন্বয়ে নতুন করে জাতীয় পার্টিও কমিটি গঠন করা হয়েছে।

যেহেতু আমি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান তাই আমার প্রচারণা দেখে অন্য জেলার নেতৃবৃন্দ এগিয়ে আসবে এবং তারাও আগাম প্রচারণা শুরু করবে। আশা করছি পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসন আমলের কথা স্মরণ করে মানুষ জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিবে। উল্লেখ্য, এডভোকেট মো.তোফাজ্জল হোসেন ধামইরহাট উপজেলা সদরের চকযদু মহল্লা ও নওগাঁ শহরের উকিলপাড়ায় বসবাস করেন। নওগাঁ জজ কোর্টের সিনিয়র আইনজীবি হিসেবে প্রায় ৪০ বছর ধরে আইন পেশায় জড়িত রয়েছেন। এছাড়া প্রায় ২৭ বছর ধরে একটানা নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


আরোও অন্যান্য খবর
Paris