২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
বিজ্ঞাপন

এফএনএস : দেশে বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দুইদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুইদিন পর বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেতুলিয়া ও ডিমলায়। এই দুইটি স্থানে ৬১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরে ৩০, কুমারখালীতে ১২ ও ভোলায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারাদেশে আর কোথাও বৃষ্টি পরিমাপক স্টেশনগুলোতে ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন