সর্বশেষ সংবাদ
বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

Paris
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
মহিলা পরিষদের সংবাদ সম্মেলন -আরা

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর মুক্তিযুদ্ধ পাঠাগারে মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।

বক্তারা বলেন, এই করোনা কালীন সময়েও নারীর অবস্থানের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সমাজের ভেতরে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে শিশু ও তরুণী নারীদের যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা করার মতো ঘটনা প্রতিদিন ঘটছে, যা সচেতন মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করছে। এই অবস্থায় নারীর স্বাভাবিক জীবন-যাপন এবং কন্যাশিশুর বেড়ে উঠা হুমকির সম্মূখীন। আমরা এর প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন প্রমূখ। এসময় বক্তারা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারী-পুরুষের সমতা অর্জনের মাধ্যমে নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের স্বীকৃতি প্রদান ও সার্বিক অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris