শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

তানোরে অসুস্থ্য শিশুর পাশে আ’লীগের সভাপতি প্রার্থী

Paris
Update : শনিবার, ২১ আগস্ট, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, স্থানীয় বিশস্ত সৈনিক ও তরুণ নেতৃত্ব আলহাজ্ব আবুল বাসার সুজন সড়ক দুর্ঘটনায় আহত শিশুকে দেখতে যায় এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা গেছে, ২০ আগস্ট শুক্রবার আবুল বাসার সুজন তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তানোর পাড়া গ্রামের বাপ্পির বাড়ী গিয়ে তাঁর অসুস্থ শিশুর চিকিৎসার খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট। এদিকে সুজনের এরুপ মানবিক ভুমিকায় পৌরবাসী মুগ্ধ। কারণ দীর্ঘদিন ধরে অবুঝ শিশুটি অসুস্থ হয়ে পড়ে থাকলেও মেয়র-কাউন্সিলর বা অন্য কেউ এগিয়ে আসেনি।


আরোও অন্যান্য খবর
Paris