শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চন্দ্রিমায় বিএনপি’র সঙ্গে পুলিশের সংঘর্ষ

Paris
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

আরা ডেস্ক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকে। তবে সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে, এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থেমে থেমে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

পুলিশের ফাঁকা গুলিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিস্টিসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমিনুল হক বলেন, জিয়াউর রহমানের কবরে ফুল দিতে এসেছিলাম আমরা। পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া ছিল। কিন্তু জিয়ার কবরে ঢুকতে সব পথ বন্ধ করে দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


আরোও অন্যান্য খবর
Paris