২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২৪ ঘণ্টায় রেকর্ড ৩২৯ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
২৪ ঘণ্টায় রেকর্ড ৩২৯ ডেঙ্গু রোগী শনাক্ত
বিজ্ঞাপন

এফএনএস : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন ৩২৯ জনের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩০৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এ বছর এত বেশি সংখ্যক রোগী এর আগে শনাক্ত হননি। তবে এ মাসে বছরের অন্যান্য মাসের মোট ডেঙ্গু রোগীর চেয়ে রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে।

এ মাসে এখন পর্যন্ত তিন হাজার ৯৯২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত জুলাই মাসে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন, মে মাসে ৪৩ জন, এপ্রিলে তিন জন, মার্চে ১৩ জন, ফেব্রুয়ারিতে ৯ জন এবং জানুয়ারিতে ৩২ জন রোগী শনাক্তের কথা জানানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসকরারি হাসপাতালে এক হাজার ১১৪ জন রোগী ভর্তি আছেন জানিয়ে অধিদপ্তর জানাচ্ছে, এর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৬৬ জন।

এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৬৫০ জন। তাদের মধ্যে পাঁচ হাজার ৫১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ বছরে এখন পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন