সর্বশেষ সংবাদ
বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে পালিত হলো নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী

Paris
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে মানববন্ধন-আরা

স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের
সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি রাজনৈতিক ব্যক্তিত্ব শাহীন আক্তার রেনী, সমাজসেবক আহসানুল হক পিন্টু আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, মামুনার রশীদ, বজলুর রশীদ লিটন, ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, দেওয়ান একরামুল হক বাচ্চু, এ.কে.এম. জাহিদুল ইসলাম, মোঃ আসাদ হোসেন, সাজিদ রওশন ঈশান, সাবান আলী দিলীপ, আবদুল ওয়াহাব, রাকিবুল ইসলাম রকি, অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা। এই আয়োজনে দ্রোপাদোলক এর শিল্পীরা নন্দন শিল্প প্রদর্শন করে। রিফাতের নেতৃত্বে জিরো পয়েন্ট সিক্স গ্রেভিটি রাইডারস সাইকেল ষ্ট্যান্ড শো ও অনিশ্বর ব্যান্ড দেশ সংগীত পরিবেশন করে।

এই আয়োজনে তারা তাদের অবিনশ্বর ব্যান্ডের উদ্ভোদ্বন করে। তারা তাদের সংগীত পরিবেশন দেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা সকলের প্রতি এবং করোনায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করে। সংগঠনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান এ্যাড. নাসরিন আখতার মিতা, এ্যাড. মুক্তি, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় প্রমুখ। ইচ্ছা ফোরাম থেকে অন্তু সংগঠনকে ফুলের শুভেচ্ছা প্রদান করে। বক্তারা সকলে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের দাবী জানান।


আরোও অন্যান্য খবর
Paris