শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত

Paris
Update : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরভবনের প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরকক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় জানানো হয়, মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা পুনরায় বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী গত ১ নভেম্বর থেকে নগরীতে দুই শিফটে দুই রঙের অটোরিক্সা চলাচল শুরু হয়। সভায় জানানো হয়, অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এজন্য অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করতে হবে। নীতিমালা অনুযায়ী সকাল-বিকাল দুই রং এর নিয়ম মেনে গাড়ী চালাতে হবে।

এছাড়া অটোরিক্সার চাকা দিয়ে চার্জার অটোরিক্সা তৈরি অথবা ১৪ সেন্টিমিটারের ঊর্ধ্বে চাকা ব্যবহার থেকে কারখানা মালিকদের বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন কোন অটোরিক্সা/চার্জার রিক্সা গ্যারেজসমূহে চার্জ না দেওয়ার জন্য গ্যারেজ মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) ওয়ালিদ হাসান মাহমুদ উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যান) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মোঃ রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আলী।


আরোও অন্যান্য খবর
Paris