শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

নগরীতে মাস্ক না পরায় ৭ জনের জরিমানা

Paris
Update : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগরীতে ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় মহানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সাত জনকে ২৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও বড়কুঠির সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ওপর অভিযান পরিচালনা করা হয়। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করা সম্ভব নয়। তাই সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি মাস্ক না পরলে সরকারি কোনো কার্যালয়ে সেবা পাবেন না, এমনকি বাজার থেকে কোনো পণ্যও কিনতে পারবেন না।

অভিযানের সময় মুখে মাস্ক না পরায় সাত জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে মাস্ক ছাড়া যেন কোনো সার্ভিস না মেলে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris