১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ৮:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি তথ্য প্রতিমন্ত্রীর
বিজ্ঞাপন

এফএনএস : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী, কুশীলব এবং হত্যার বেনিফিশিয়ারি (সুবিধাভোগী); পরবর্তীতে যিনি সেনাপ্রধান হয়েছেন, সামরিক শাসক হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন; সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে আলোকচিত্র ও ডিজিটাল কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা জাতির পিতার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানি প্রেতাত্মা, যারা ৩০ লাখ শহীদের রক্তে কেনা স্বাধীনতার চেতনাকে ধারণ করে না, যারা শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেনি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বক্তব্য রাখেন তথ্যসচিব মকবুল হোসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন