বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি

Paris
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগে বগুড়া জেলায় আক্রান্ত রোগি মারা গেছে একজন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৮ জন। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭০৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৪ জন এবং সুস্থ্য হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৮৪ জন।

দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ২৮ বগুড়া ২৬ জন, সিরাজগঞ্জে ১ জন, পাবনায় ১৯ জন। নাটোর, নওগাঁ, চাঁপাইনবাগঞ্জ ও জয়পুরহাটে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি । তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৮ হাজার ৮৮২ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৫৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৭ জন, নওগাঁয় ১ হাজার ৪১৩ জন, নাটোরে ১ হাজার ১৩৩ জন, জয়পুরহাটে ১ হাজার ২০৩ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৩৮৯ জন ও পাবনায় ১ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৪৮ জন। এরমধ্যে রাজশাহীতে ৫২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ২০১১ জন, সিরাজগঞ্জে ১৪ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০ হাজার ৮৪৬ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ১৯৪, চাঁপাইনবাবগঞ্জে ৭৮০ জন, নওগাঁয় ১ হাজার ৩৪০ জন, নাটোরে ৯৫৮ জন, জয়পুরহাটে ১ হাজার ১৬০ জন, বগুড়ায় ৮ হাজার ৯০ জন, সিরাজগঞ্জ ২ হাজার ২০৭ জন ও পাবনায় ১ হাজার ২০৭ জন।


আরোও অন্যান্য খবর
Paris