প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ৫ আগস্ট বাদ-আসর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চুর নির্দেশক্রমে সকল ওয়ার্ডের আওতাধীন ধর্মীয় উপাসনালয়ে (মসজিদ-মন্দির) বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের জন্য দোয়া-প্রার্থনা এবং তবারক বিতরণ করার আহ্বান জানানো যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে উক্ত কর্মসূচি পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানাচ্ছি।