শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী নগরীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হলো ১৭টি স্বর্ণের বার

Paris
Update : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অস্ত্র ঠেকিয়ে প্রায় সোয়া কোটি টাকা মুল্যের ১৭০ ভরির ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে নগরীর বোয়ালিয়া থানা এলাকার শিরোইলে এই ঘটনা ঘটে। গতকাল রাতে যোগাযোগ করা হলে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটলেও বিকেল সাড়ে ৩টার দিকে অভিযোগ দেওয়া হয়েছে যা মামলা হিসেবে গ্রহণ করা হবে।

ওসি জানান, ছিনতাই হওয়া স্বর্ণের বারগুলো রাজশাহী সাহেববাজার স্বর্ণপট্টির লায়লা জুয়েলার্সের জন্য যাচ্ছিল। এই জুয়েলার্সের মালিকের নাম মানিক হোসেন মিয়া। তার বাড়ি মহানগরীর বালিয়াপুকুর এলাকায়। রাজশাহীর পুঠিয়া উপজেলার স্বর্ণ ব্যবসায়ী ধীরেন ধর এই বারগুলো ফেনি থেকে নিয়ে এসেছিলেন। ধীরেন ধর নগরীর ভদ্রা মোড়ে বাস থেকে নেমে মানিকের বাড়িতে যাওয়ার পথে শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘঠে।

ওসি নিবারণ জানান, ধীরেন ধর ফেনি থেকে ১৭টি স্বর্ণের বার নিয়ে প্রথমে পুঠিয়ায় নামেন। পরে তারা দুইভাই ধীরেন ও জিতেন ধর পুঠিয়া থেকে রজনিগন্ধা পরিবহনের বাসে রাজশাহীতে যান। সকাল সাড়ে ৮টার দিকে ভদ্রা মোড়ে বাস থেকে নেমে মানিক মিয়ার বাসার দিকে যাচ্ছিলেন। এসময় শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক ধীরেন ধরকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ১৭টি বারসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওসি বলেন, প্রতিটি বারের ওজন ১০ ভরি করে।

১৭টি বারে মোট ১৭০ ভরি সোনা ছিলো। যার বর্তমান বাজারমূল্য এক কোটি ১৯ লাখ টাকা। নিবারন চন্দ্র বর্মন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ধীরেন ও জিতেনকে পুলিশ হেফাজতে রেখে অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন, স্বর্ণের বারগুলো নিয়ে আসার বিষয়ে মানিক আগে থেকেই জানতেন। বারগুলো বৈধ পন্থায় আনা হচ্ছিলো কিনা সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান ওসি।


আরোও অন্যান্য খবর
Paris