৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহান বিজয় দিবস উপলক্ষে মহানগরের ২৬ ও ২৭ নং ওয়ার্ডে আলোচনা সভা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহান বিজয় দিবস উপলক্ষে মহানগরের ২৬ ও ২৭ নং ওয়ার্ডে আলোচনা সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরের ২৬ ও ২৭ নং ওয়ার্ডে গতকাল ও গত রোববার পাকসেনাদের কতৃক বাংলার জনগণের উপর জুলুম নির্যাতন-এর ভিডিও চিত্র প্রদর্শন, তথা এখন পর্যন্ত তাদের জুলুম নির্যাতনের রুপ তুলেধরে যুবকদের মধ্যে চেতনাকে উজ্জীবিত রাখার জন্য এক আলোচনা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আলোচক গন পাকিস্তানের সিন্ধী, পাসতুন, বালোচসহ কাস্মীরীদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন। এখনো তারা সেখানে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারাও স্বাধীনতা চায়। আমাদের মত তারাও স্বাধীন চায়।

অনুষ্ঠানে আলোচনা করেন ২৬ নং ওয়ার্ড (পুর্ব)আওয়ামী লীগ-এর যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, মতিহার থানার কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, রাজশাহী মহানগরীর ছাত্র লীগের সহ সভাপতি মিজানুর রহমান মিযান, রাজশাহী মহানগরীর ছাত্র লীগের সহ সভাপতি মিজানুর রহমান মিযান, রাজশাহী মহানগরীর ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হাসান রেজা, ২৬ ওয়ার্ড পুর্ব ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম আলী রুপম, ২৭ নং ওয়ার্ডে বক্তব্য রাখেন ২৭ নং এর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, সহ সভাপতি বিক্রম, সাধারণ সম্পাদক আসিক, সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর আওয়ামী লীগ হাসান রেজা প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন