সর্বশেষ সংবাদ
বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পর সিটি স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

Paris
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পর স্টিয়ারিং কমিটির সভা-রাসিক

প্রেস বিজ্ঞপ্তি : প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের রাজশাহী সিটি কর্পোরেশনের সিটি স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কমিটির সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশনের। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের আওতায় ঋণ প্রদান, গৃহহীণদের গৃহ নির্মাণ, অবকাঠামো, রাস্তা ও ড্রেন নির্মানসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।

আগামীতে এই প্রকল্পে বেশি অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষে গৃহহীণদের গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরাও কাজ করে যাচ্ছি।

সভায় কমিটির সদস্য ও রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সদস্য ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, সদস্য ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান, সদস্য ও গণপূর্ত রাজশাহী বিভাগ-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী এএম ইফতেখার, সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সানিউল হক, সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন, সদস্য সচিব ও রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris