১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অসুস্থ্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেখতে ডাবলু সরকার

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ৫:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
অসুস্থ্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেখতে ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার নূরে আলম বাচ্চু দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় টিকাপাড়া এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার বেলা ৩ টায় তার বাড়িতে উপস্থিত হয়ে অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

জানা গেছে, নূরে আলম বাচ্চু সহ পরিবার করোনায় আক্রান্ত ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার করোনা নেগেটিভ হওয়ার পরে সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন