৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি, মোটরসাইকেল আরোহী সদর উপজেলার নামোসুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব মোজাফফর হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় নামোসুন্দরপুর বাগডাঙ্গা এলাকার খোকসাপাড়া মোড়ে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নিহত হয়। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সদর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে।

অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ট্রাক্টর ও তার চালককে আটক করা হয়েছো। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন