সর্বশেষ সংবাদ
বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবায় ছিনতাই হওয়া অটো রিকশার সন্ধান মিললো দুর্গাপুরে

Paris
Update : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
পবায় ছিনতাই হওয়া এই অটো রিকশার সন্ধান মিলে দুর্গাপুরে-প্রতিনিধি

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর পবা থেকেব ছিনতাই হওয়া অটোরিক্সার সন্ধান মিললো দুর্গাপুর। ছিনতাই হওয়া অটো রিক্সার ড্রাইভার চান মোহাম্মদ জানান, গত ৩০ নভেম্বর সোমবার রাত ৮ টার দিকে রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাজার থেকে পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা বাজারে যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করে। মাহিন্দ্রা বাজারের অদূরে পবা মুসলিমের মোড় নামক স্থানে ছিনতাইকারী যাত্রীরা অটোরিকশাটি দাঁড় করায়।

এরপর তিন ছিনতাইকারী অটোরিকশার ড্রাইভার চাঁন মোহাম্মদকে মারপিট করে পাশে কুসারের জমিতে বেঁধে রাখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা অটোরিকশাটি তাদের আয়েত্বে রাখতে না পেরে দুর্গাপুর- হরিপুর পাকা সড়কের পাশে কারিকর পাড়া বাক্কারের বাড়ীর আঙ্গিনায় রেখে চলে যায়। ১ডিসেম্বর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ীর মালিক বাক্কার অটো রিকশাটির মালিকের খোঁজ না পেয়ে রিকশার পেছনে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে মালিক বের হয় নগরীর সপুরার মোজাহার আলী। । সকালে ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় লোকজন। ড্রাইভার মালিকের সাথে যোগাযোগ করে অটোরিকশা নিতে দুর্গাপুরে আসে।

পরে দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা উপযুক্ত প্রমান নিয়ে গাড়ীটি ড্রাইভার ও মালিকের নিকট হস্তান্তর করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা জানান, পবা উপজেলার মুসলিমের মোড় হতে ছিনতাই হওয়া অটোরিকশা দুর্গাপুর পৌর সদরের কারিকর পাড়া গ্রামে বাক্কারের বাড়ীর আঙ্গিনায় কে কাহারা রেখে চলে যায়। উপযুক্ত প্রমান নিয়ে গাড়ীটি মালিক ও ড্রাইভারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris