৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার ঝিকরায় বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার ঝিকরায় বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রায়সেনপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রায়সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন রায়সেনপাড়া যুবসমাজ।

ঝিকরা ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মানিক প্রামানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন