মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় নির্মাণাধীন বসতবাড়ি ভাংচুর, ব্যবস্থা নেয়নি পুলিশ

Paris
Update : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নির্মাণাধীন একটি বসতবাড়িতে দফায় দফায় ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হুমকির মুখে বর্তমানে বাড়িতে বসবাস করতে পারছেন না ভুক্তভোগী পরিবার। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের এসব ঘটনায় মান্দা থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নেয়া নেয়নি পুলিশ। গত রোববার আবারও প্রতিপক্ষের ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী গুলনাহার জানান, স্বামী দেলোয়ার হোসেনের পৈত্রিক সুত্রে পাওয়া ও আমার কবলাকৃত সম্পত্তিতে গত ১৫ অক্টোবর পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করি। এর কয়েকদিন পর পূর্ব শত্রুতার জের ধরে বজলুর রশিদ খাজাসহ তার সহযোগীরা সেটি ভেঙে গুড়িয়ে দেয়। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।

তিনি আরও জানান, এরপর আবারও কাজ শুরু করলে গত ৫ নভেম্বর প্রতিপক্ষরা রাতের অন্ধকারে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এসময় বাধা দেওয়ায় স্বামী দেলোয়ার হোসেনসহ আমাকে মারপিট করে প্রতিপক্ষরা। পরে আমার শয়নঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুরসহ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়দের সহায়তায় আবারও নির্মাণ কাজ শুরু করি। গত ১৪ ডিসেম্বর আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন লাঠি, লোহার রড ও সাবল দিয়ে ইটের দেয়াল ও প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।

ভুক্তভোগী গুলনাহার অভিযোগ করে বলেন, বর্তমানে প্রতিপক্ষের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে বড়িতে বসবাস করতে পারছি না। সাবালিকা মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব ঘটনায় মান্দা থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। সর্বশেষ গত রোববার আবারও প্রতিপক্ষের বজলুর রশিদ খাজাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান আগের অভিযোগ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, গত রোববার ভুক্তভোগী পরিবারের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris