৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহান বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করেন কাউন্সিলর কামরু

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহান বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করেন কাউন্সিলর কামরু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত রবিবার বিকালে মহানগরীর ৫নং ওয়ার্ডে মহান বিজয় দিবস উপলক্ষে আমেরিকা প্রবাসী আমিরুজ্জামান টুটুল এর সহায়তায় ৫নং ওয়ার্ডের গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ ডিজিএম সোনালী ব্যাংক রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, রাজশাহী পরিবেশ বাচও আন্দোলন সাঃ সম্পাদক রফিকুলহক সেন্টু, রাজনীতিবীদ আব্দুল মতিন, প্রকৌঃ আব্দুল গফুর, লাইনস্ ক্লাব রাজশাহী সভাপতি একে মাসুদ সহ অন্যণ্যজন। এ সময় কাউন্সিলর কামরু বলেন মানবতার সেবায় এগিয়ে এসে প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ায়। ৫নং ওয়ার্ডে প্রায় ১০০জনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন