শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্ক বিএনপি

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এফএনএস : ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্ক রয়েছে বিএনপি। ইতোমধ্যে ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেয়া হয়।

বিবৃতি বলা হয়, এই মর্মে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা ইদানীং লক্ষ্য করছি ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন সৃষ্টি করা হয়েছে। বিএনপি এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নাই।

সংগঠনটি বিএনপির এফিলিয়েটেড কোনো সংগঠন নয়। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয় বিবৃতিতে।


আরোও অন্যান্য খবর
Paris