শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের ২৭ বছর পূর্তিতে কর্মসূচি

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : আজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০.৩০টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ শেষে মাস্ক বিতরণ করা হবে।

উক্ত কর্মসূচীসমূহে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার।


আরোও অন্যান্য খবর
Paris