মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দা আ.লীগের সভাপতি নাজিম সম্পাদক নাহিদ

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নাজিম উদ্দিন মন্ডল সভাপতি ও অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেকসনের মাধ্যমে নেতা নির্বাচনের প্রস্তাব দেওয়া হলে তা নাকচ হয়ে যায়। এরপর বিকেল ৪টার থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার ১৪ ইউনিয়নের ৫০৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ১০ প্রার্থীর মধ্যে ৪১০ ভোট পেয়ে নাজিম উদ্দিন মন্ডল সভাপতি এবং ১১ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে ৩৯০ ভোট পেয়ে অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর পর এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হওয়ায় দলে প্রাণ ফিরে আসবে বলেও মনে করছেন নেতাকর্মিরা।


আরোও অন্যান্য খবর
Paris