শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগর যুবলীগের ওয়ার্ড নেতৃবৃন্দর সাথে মেয়র লিটনের ঈদ শুভেচ্ছা বিনিময়

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্বাস্থ্যবিধি মেনে গতকাল শুক্রবার বিকেলে নগর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র করোনার সংক্রমণরোধে নগরবাসীকে মাস্ক পরতে এবং করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে মহানগর যুবলীগকে অগ্রণী ভুমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে যুবলীগ নেতৃবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন সিটি মেয়র। অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, করোনা মহামারীতে সারাবিশ^ কঠিন সময় পার করছে। করোনার এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসা, ওষুধ, অক্সিজেন সেবা প্রদান করছি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশে বাংলাদেশ আওয়ামী লীগের পর যুবলীগ অনেক শক্তিশালী দল।

রাজশাহী মহানগর যুবলীগ তার শক্তিকে মানুষের কাজে আরো করে লাগানোর অনুরোধ করছি। অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সহ-সভাপতি মনির খান ও সালেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেক ও আশরাফ বাবু।


আরোও অন্যান্য খবর
Paris