৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে বঙ্গবন্ধুর মুরালের স্থান পরিদর্শন

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ১২:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
তানোরে বঙ্গবন্ধুর মুরালের স্থান পরিদর্শন
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে মুজিববর্ষ-২০২০ স্বরণে উপজেলা পরিষদ চত্ত্বরে বাঙ্গালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি(মুরাল) স্থাপনের উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদ।

এদিকে গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না মুরাল নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন