৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : ‘মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। আলোচনা সভায় ভার্সুয়াল মাধ্যমে নাটোরের জেলা প্রশাসক শাহ্ রিয়াজ-এর সাথে আলোচনায় যুক্ত হন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন