মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপিত

Paris
Update : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : “মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘বঙ্গবন্ধু মঞ্চে’ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্ত্তিক দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত ও প্রয়াসের নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন। সভায় বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীর ৩ জন আত্মীয়কে সম্মাননা, শিক্ষা বৃত্তি হিসেবে ২৪ জন ছাত্র-ছাত্রীকে ৯ হাজার ৯৯ টাকার চেক এবং কোভিড-১৯ এ বিদেশ ফেরতগামী ২ কর্মীকে ২ লক্ষ টাকা করে প্রণোদনার চেক প্রদান করা হয়। শেষে কারিগরি শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আরোও অন্যান্য খবর
Paris